শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এড়ালিয়ায় সালিশ বিচারে সংঘর্ষ ॥ মহিলা আহত

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে কিশোরী নিখোঁজের ঘটনা নিয়ে অনুষ্ঠিত সালিশ বিচার পন্ড হয়েছে। এ সময় সংঘর্ষে এক মহিলা আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের সাবেল মিয়ার কন্যাকে বিয়ে করতে প্রস্তাব দেয় বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের রইছ মিয়ার পুত্র ৪ সন্তানের জনক আব্দুর রউফ (৩৫)। এতে তার পিতা প্রত্যাখ্যান করে। এরপর থেকেই আব্দুর রউফ সুযোগ খুঁজতে থাকে। ঈদের দিন বেলা ১২টার দিকে ওই মেয়ে শায়েস্তানগর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে পারভিনের পিতা সদর থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনাটি নিষ্পত্তির জন্য শনিবার সন্ধ্যায় এড়ালিয়ার এক বাড়িতে সালিশ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে ছেলের মায়ের সাথে কিশোরীর ভাইয়ের বাকবিতন্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে অভিযুক্ত আব্দুর রউফের মা পারভীন আক্তার আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com