সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে সাংবাদিক রোকনউদ্দিন লস্করের পিতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্করের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজউদ্দিন লস্করের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর নাযাজ বাদ উপজেলার শিমুলঘর মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান শহিদউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনিসহ সাংবাদিক, শিক্ষকসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী জানাযার নামাজে অংশগ্রহন করেন। গতকাল সকাল ৯টায় অসুস্থ্যজনিত কারনে তিনি নিজবাড়ী উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রমে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। শোক প্রকাশ
রোকনউদ্দিন লস্করের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজউদ্দিন লস্করের মৃত্যুতে মাধবপুর উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া  সাংবাদিক আইয়ুব খান, মিজানুর রহমান, মোঃ অলিদ মিয়া, রাজিব দেব রায় রাজু, জামল মোঃ আবু নাসের, মোঃ আবুল খায়ের মোঃ শামীম চৌধুরী গভীর শোক প্রকাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com