সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এডভোকেট জাদিল রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২’র এ.ডি.আর.আর নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটার‌্যাক্টর এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২০১৭-১৮ রোটাবর্ষের জন্য রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের অতিরিক্ত জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২০০৮ সালে রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেন। পরবর্তীতে কাব সভাপতিসহ জেলার গুরুত্বপূর্ণ পদ এবং রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া রোটার‌্যাক্টর এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
প্রসঙ্গত, রোটার‌্যাক্ট ক্লাব ১৮-৩০ বছর বয়সীদের আন্তর্জাতিক যুব সংগঠন। বিশ্বব্যাপী যুব সমাজের কল্যাণে যোগ্য নেতৃত্ব তৈরির জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com