বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৬৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে জমির আইল কাটা নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার সোনাই মিয়া তার জমিতে আইল কাটতে যান। এ সময় পাশের জমির মালিক তাহিদ মিয়া অতিরিক্ত আইল কাটার কারণে বাধা প্রদান করেন। এনিয়ে দু’জনের মধ্যে বাধানুবাধের সৃষ্টি হয় এক পর্যায়ে দু-পক্ষের লোকজন উপস্থিত হলে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের মহিলা সহ ১০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
সংঘর্ষে গুরুতার আহতরা হল ফয়জুল হক (৪৭), আব্দুল তাহিদ (৬৫), আব্দুস সালাম (৪৮), সাবেক মেম্বার সোনাই মিয়া (৬০), ও মাজেদা বেগম (২৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com