শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ইফতার পূর্ব আলোচনা সভায় শংকর পাল ॥ ঈদের পরই নবীগঞ্জ পৌর ও উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল রবিবার নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার আঃ রকিবের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মুরাদ আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এস, এম লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সদস্য-সচিব শেখ জালাল। সভায় প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯ বৎসরের শাসন আমল ছিল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ। সাধারণ মানুষ আজও পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কথা ভুলে নাই। তাই দলের চেয়ারম্যান হবিগঞ্জ জেলার সবক’টি আসনে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়কে তরান্বিত করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সু-সংগঠিত করতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক এর উপর দায়িত্ব অর্পন করেছেন। তাই এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে দালালমুক্ত জাতীয় পার্টি গড়ে তুলতে নেতাকর্মীদের অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করে যেতে হবে।
তিনি বলেন- ঈদের পর পরই ঝিমিয়ে পড়া সংগঠনের কার্যক্রমকে আরোও বেগমান ও গতিশীল করতে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি ও উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হবে। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা আঃ কদ্দুছ খাঁন, অমর দাশ গুপ্ত, আঃ রকিব চৌধুরী, আব্দুল হক, নুর মিয়া, শুকুর আলী, মাহিদ মিয়া, ফতেহ আলম, যুবসংহতি নেতা হেলাল আহমদ, রঞ্জু দেব, নাসির চৌধুরী, এস এম সুহেল রানা, শেখ সুহেল, মোঃ আলম, আতাউর রহমান, নবীগঞ্জ রংধনু সাহিত্য পরিষদের সভাপতি মিল্টন তালুকদার, সাংবাদিক জসিম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সহধর্মিনী ফরিদা ইয়াসমিন রহমান এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক জসিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com