শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দেশে রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়েনি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশে রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়েনি। আগামী পবিত্র ঈদেও মুসলমানরা যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে সেদিকে সরকার নজর রাখছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সরকার নানা সহায়তা প্রদান করে আসছে। তিনি বলেন, রমযানের শিক্ষা ও আদর্শ সকলকে ধারণ করতে হবে। তিনি গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, জাপা নেতা এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আমিনুল হক। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল আলীম। এর পুর্বে বক্তব্য দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় ৪ নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com