সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বজ্রপাতে শিশু ছাত্র নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৮১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে শিশু ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। নিহত শিশু ছাত্র হচ্ছে, ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সালেক (৮)। সে সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বৃষ্টির মধ্যে আবুল সালেক রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাত আঘাত হানে। এতে সে আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই সময়ে পৃথক বজ্রপাতে আরো ৩ জন আহত হয়। আহতরা হল উপজেলার সোনাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদ আলী (১৬), রিপাতপুর গ্রামের পরিমল দাশের ছেলে স্মৃতিবাশ দাশ (৩৫) ও নোয়াগাও গ্রামের শামসু মিয়া (৬২)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com