মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাজ্য জাতীয় পার্টির ইফতার মাহফিলে-হামিদ চৌধুরী ॥ পল্লীবন্ধু এরশাদ নবীগঞ্জ-বাহুবল আসনে আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য মহানগর জাতীয় পার্টি ও জাতীয় যুবসংহতির উদ্যোগে ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হামিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি মকসুদ ইবনে লামা, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আতা, জাকির হোসেন ও ব্যারিষ্টার আবু মুর্শেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি সাজাদুর রহমান পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু, মামুনুর রশীদ, জবলু উদ্দিন, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সদস্য মনসুর আলম, শিবলী আহমেদ, মহানগর যুবসংহতির আহ্বায়ক শেখ নুর হোসেন, সদস্য সচিব এখলাছুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য জাপার নেতা আব্দুল হামিদ চৌধুরী বলেন- পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে এদেশে মানুষ সুখে শান্তি ছিলেন। মানুষের জীবনের নিরাপত্তা ছিল। কিন্তু আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান। তিনি আরো বলেন-পল্লীবন্ধু এরশাদ ছিলেন ইসলামের প্রকৃত সেবক। তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। মসজিদ মাদ্রাসায় বিদ্যুত ও পানি বিল মওকুফ করে ছিলেন। শুক্রবারে ছুটি ঘোষণা করেছিলেন। তিনি একই সাথে ৪৬০টি উপজেলা প্রতিষ্ঠার পাশাপাশি ৪৬০টি মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। পল্লীবন্ধু এরশাদের কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে আগামী নির্বাচনে রাষ্ট্রপতি জাতীয় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন-আমি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ-বাহুবলে জাতীয় পার্টির সু-সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদ আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশগ্রহন করবো। এজন্য জাতীয় পার্টির সকল নেতাকর্মীসহ নবীগঞ্জ-বাহুবলবাসী সার্বিক সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com