বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মাকে গলা টিপে হত্যা ॥ পুত্র টেনু আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ পারিবারিক কলহের জের ধরে গর্ভধারীনি মাকে গলা টিপে হত্যা করেছে কুলাঙ্গার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে। নিহতের নাম রহিমা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের মৃত আনছার উদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ কুলাঙ্গার পুত্র টেনু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার শিমুলিয়াম গ্রামের মৃত আনছার উদ্দিনের পুত্র টেনু মিয়া দীর্ঘদিন দুবাই প্রবাসে থাকার পর বিগত ২ বছর আগে দেশে চলে আসেন। বিদেশ থাকাকালে সে তার সৎ ভাইকে দুবাই নেয় এবং তাদের সহযোগিতা করে। দেশে আসার পর টেনু মিয়া অর্থসংকটে পড়েন। পরিবারে অশান্তি দেখা দেয়। শুক্রবার ইফতারের পর এ নিয়ে মা রহিমা খাতুন এর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধা মা রহিমা খাতুনকে গলাটিপে হত্যা করে। হত্যার পর টেনু মিয়া একটি লোহার শাবুল তাঁক করে দরজায় অবস্থান নেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব, এসআই মফিদুল ইসলাম ও এএসআই আনোয়ার এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কথার মারপ্যাচে বশ করে পুলিশ টেনু মিয়াকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তে জন্য আজ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘটনার সাথে জড়িত পুত্র টেনু মিয়াকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com