শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মন্দরী আ.লীগ-যুবলীগের প্রতিবাদ সভায় বক্তারা ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আব্দুল মজিদ খানের বিকল্প নেই

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা। গতকাল বিকালে উত্তর সাঙ্গর বাজার প্রাথমিক বিদ্যাল মাঠে এ অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইদ্রীছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জাহির এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবজল হোসেন আনছারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী হাবিুর রহমান মনু, ইউনিয়ন আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মোঃ রফিক মিয়া, মোঃ শহিদ মিয়া, আনছব আলী, অজিদ গোপ, আলী রহমান, মোঃ কালাম মিয়া, প্রেমনুর আনছারী, লিটন আহমেদ, সাহাব উদ্দিন আনছারী, ছাত্রলীগ নেতা হাসান আল মামুন ও মোঃ ছালেক মিয়া প্রমূখ।
সভায় বক্তারা হুশিয়ারী কন্ঠে বলেন, এমপি আব্দুল মজিদ খানের নেতৃত্বে বানিয়াচং-আজমিরিগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বৎসরেও তা হয়নি। তার নেতৃত্বে অসংখ্য রাস্তা ব্রীজ, কালবার্ড, মসজিদ-মাদ্রাসা ও অন্ধকারাচ্ছন্ন গ্রাম গুলোতে বিদ্যুৎতায়ন সহ অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এমপি মজিদ খান গণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার জনপ্রিয়তায় ঈষার্নীত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন, কোন ষড়যন্ত্রেই এমপি মজিদ খানকে দাবিয়ে রাখতে পারবেনা। তারা বলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আব্দুল মজিদ খানের বিকল্প কোন প্রার্থী নেই। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তর সাঙ্গর বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com