বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিজিবির অভিযানে জাল টাকার নোট উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা চিমটিবিল খাস নামক স্থানের একটি বাসগৃহে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার আব্দুস সবুর জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চিমটিবিল খাস নামক স্থানের শুকুর আলীর পুত্র শাহীন মিয়ার ঘর থেকে বিপুল পরিমান জাল টাকার নোট উদ্ধার করে। এলাকার গণ্যমান্য লোকসহ তারা শাহীন মিয়ার ঘরে তল্লাশি করে তার বিছানার নিচ থেকে কখ ৫৩৯৪৬১১ নং এর ৭টি কঞ ০০১৮১২৯ নং এর ৯টি ১০০০ টাকার জাল নোট ও থ ২৬৪০৪৬৫ নং এর ৩০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেন। উদ্ধারকৃত নোট গুলো ক্যাম্পে জব্দ করে সুবেদার আঃ সবুর বাদী হয়ে শাহীন মিয়াকে পলাতক আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com