বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে পুত্রের বিরুদ্ধে পিতার মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৭৬৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বৃদ্ধ পিতাকে বরণ পোষন না করেও সম্পত্তির ভাগবাটোয়ারা নিতে চাপ দিচ্ছে পুত্র, পুত্রবধু ও নাতনী। অবশেষে বৃদ্ধকে শারীরীক ভাবে লাঞ্ছিত করায় তিনি হাজী মোঃ জালাল উদ্দীন নামের এক বৃদ্ধ লোক গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে পুত্রবধু ও নাতনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সরেজমিন প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাঘাউড়া গ্রামের হাজী মোঃ জালাল উদ্দীন এর ৪ পুত্র ও ৪ কন্যার মধ্যে সবার বড় পুত্র মোঃ শাহাবুদ্দিন প্রকাশ ফারুক মিয়া। তিনি দীর্ঘ ১৯/২০ বছর পূর্ব পিতা-মাতাকে রেখেই অন্য স্থানে পৃথকভাবে সংসার করে আসছে। এরই মধ্যে সে প্রবাসী (লন্ডন) রোজগার করে তার স্ত্রী পরিবার নিয়ে দিন কাটাচ্ছে। সম্প্রতি ফারুক মিয়া লন্ডন থেকে দেশে এসে তার বৃদ্ধ পিতাকে সম্পত্তির ভাগবাটোয়ারা করে দিতে চাপ প্রয়োগ করে। এতে তিনি তার কথায় অনিহা প্রকাশ করায় পিতা ও পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃদ্ধ জালাল উদ্দীন নিরূপায় হয়ে হবিগঞ্জ আদালতে ১৩৯/২০১৭ইং মামলা দায়ের করেন। কিন্তু পুত্র ফারুক মিয়া ও তার স্ত্রী কোন মুহুর্তে সম্পত্তির বাটোয়ারা থেকে একটুও পিছ পা হয়নি। ইদানিং পুত্র ফারুকের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ও নাতনী জেনী বেগম লন্ডন থেকে দেশে এসে পূর্বের ন্যায় সম্পত্তির ভাগবাটোয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ ঘটনায় গতকাল বুধবার পুত্রবধু জাহানারা বেগম, যুবতি নাতনী জেনী বেগম ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত রেখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com