সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রুদ্রগ্রামে নিরীহ পরিবারের জমির বাঁশসহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামে নিরীহ পরিবারের জমির বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয় তারা ওই ব্যক্তির বাড়ির সীমানা ফিলারও ভেঙ্গে ফেলেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুদ্রগ্রামের লেইছুর রহমান ঘোরী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। এ সুযোগে একই গ্রামের একদল লোক দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রবিবার লেইছুর রহমানের বাড়ি বাঁশবাগান থেকে বাঁশ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, তারা ওই ব্যক্তির বাড়ির সীমানা ফিলার ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে এলাকাবাসি বাঁধা দিলেও দুর্বৃত্তরা কারো কথায় কর্ণপাত করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেইছুর রহমান ঘোরীর একমাত্র পুত্র প্রবাসে থাকার সুযোগে পুরুষ শূণ্য বাড়িতে এ তান্ডবলীলা চালিয়েছে। এদিকে দুর্বৃত্তদের বিভিন্ন হুমকি ধামকির কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন শয্যাশায়ী স্বামী স্ত্রী দুজন। তারা জানান, যে কোন সময় দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com