রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে চালকসহ যাত্রীকে মারপিঠ করে টাকা ছিনতাই ॥ ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছিনতাই ও লুটপাট করা হয়েছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল হক গত ৮ জুন ভোর সাড়ে ৬টার দিকে মাইক্রো (ঢাকা মেট্রো চ-১১-৩৭৯২) নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। মহাসড়কের নবীগঞ্জ দেবপাড়া বাজারের দক্ষিণ দিকে গতিরোধক আইল্যান্ডে মাইক্রোটি পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা একদল যুবক একটি গাড়ি প্রাইভেট কার (চট্র মেট্রো গ-১৩-৪৬২৮) দিয়ে মাইক্রোর গতিরোধ করে। এ সময় যুবকরা মাইক্রো চালক আব্দুল হককে মারপিট করে। এরা মাইক্রোর চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের সুরচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা গাড়িটির লক খুলতে না পারায় গ্লাস ভেঙ্গে ফেলে। হামলাকারীরা ওই গাড়িতে থাকা যাত্রী ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে গাড়ি চালক আব্দুর হক বাদী হয়ে ছিনতাই ও লুটপাটের অভিযোগ এনে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র মুসা মিয়াকে প্রধান অভিযুক্ত করে আরো অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা হামলা ও ছিনতাইকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কত ধরনের অভিযোগ আসে তদন্ত করে দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com