রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জের ফতেহপুরে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে গণধুলাই

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর গ্রামে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে গণধুলাইয়ের শিকার হয়েছেন জগন্নাথপুর এসএমসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শৈলেন্দ্র গুপ্ত রানু। এলাকাবাসী সূত্রে জানা যায়, শৈলেন্দ্র গুপ্ত রানু প্রায় সময়ই রাতে ফতেহপুর গ্রামের জনৈকা মহিলা (৩৫) এর বাড়িতে আসা যাওয়া করেন। গত শুক্রবার দিবাগত গভীর রাতে স্থানীয় লোকজন ওই মেয়ের ঘরে আপত্তিকর অবস্থায় রানুকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে পেলেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহুর্তের মধ্যে গ্রামের শত শত লোক ওই বাড়িতে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ জনতা রানু ও মেয়েটিকে উত্তম-মাধ্যম দেয়। এ সময় থাদের থানায় সোপর্দ করতে চাইলে রানু দাশের আত্মীয় স্বজনের অনুরোধে ছেড়ে দেন।
স্থানীয় লোকজন জানান, ওই মেয়েটি দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। প্রায় দিনই রানু ওই মেয়ের বাড়িতে রাত্রি যাপন করেন। এলাকার লোকজনের আপত্তি দিলেও সে এর তোয়াক্কা করেনি।
এ ব্যাপারে শৈলেন্দ্র গুপ্ত রানু জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। গণধুলাইয়ে আহত হয়ে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন ওই মেয়ে জানান, রানু তার আত্মীয় হিসেবে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে ছিল। গ্রামের লোকজন অহেতুক আমার উপর হামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com