রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে টমটম শ্রমিকদের তাণ্ডব শহর রণক্ষেত্র ॥ ব্যাপক ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে টমটম শ্রমিকদের তাণ্ডবে ব্যাপক ভাংচুর হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন রিক্সাচালক। গতকাল শুক্রবার বিকালে শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে টমটম চালকরা এ তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ক’দিন ধরে নবীগঞ্জ- টুকেরবাজার পর্যন্ত হঠাৎ করে ব্যাটারী চালিত সরকার কর্তৃক নিষিদ্ধ টমটম গাড়ী চলাচল শুরু করে। এতে ওই সড়কে চলাচলকারী সিএনজি চালকরা বাধা দেন। এ নিয়ে সিএনজি ও টমটম শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে ওই সড়কে টমটম চলাচল করলেও সিএনজি শ্রমিকরা তাদের গাড়ী বন্ধ রাখেন। গতকাল শুক্রবার দুপুরে ওই সড়কে একটি টমটম গাড়ী যাত্রীবাহি রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে রিক্সা চালক আহত হয়। এ সময় ক্ষিপ্ত রিক্সা চালাক টমটম চালককে চড়থাপ্পড় মারে। এর জের ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে টমটম সমিতির নেতা রফি উদ্দিন ধনাই, আমজদসহ প্রায় ৪০/৫০ জনের একদল টমটম শ্রমিক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকুয়া, সর্দারপুর ও হালিতলা এলাকার রিক্সা চালকদের উপর হামলা চালিয়ে প্রায় ৮/১০টি রিক্সা ভাংচুর করে। এতে কমপক্ষে ১৫ জন রিক্সা চালক আহত হয়। এক পর্যায়ে টমটম শ্রমিকরা লাটিসোটা নিয়ে নবীগঞ্জ কাজিরবাজার সিএনজি ষ্ট্যান্ডে গিয়ে সাকুয়া এলাকার সিএনজি চালকদের খোজে না পেয়ে উত্তেজিত হয়ে উঠেন। এতে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করে। সাধারণ পথচারীরা দিগি¦দিক ছুটাছুটি করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com