রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাকাইলছেওয়ে ডিউটি নিয়ে নৌ-ফাঁড়ির দুই পুলিশ সদস্যের মাঝে হাতাহাতি

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেওয়ে ডিউটি নিয়ে নৌ-ফাঁড়ির দুই পুলিশ সদস্যের মাঝে হাতাহাতি ঘটনা ঘটেছে।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে গতকাল শুক্রবার দুপুরে ডিউটির দ্বায়িত্ব ছিল প্রদীপ দাস নামের এক পুলিশ সদস্যের। ওই সময় সে ডিউটি ফাঁকি দিয়ে কাকাইলছেও বাজারে দাবাখেলা নিয়ে ব্যস্ত ছিল। এদিকে কনস্টেবল প্রদীপের স্তলে ডিউটিকে করবে এ নিয়ে অন্য সদস্যদের মাঝে দ্বিধা-দন্ধ দেখা দেয়।
সূত্র জানায়, ওই ঘটনায় পুলিশ সদস্য মোঃ গোলাপ মিয়া ও মোঃ মোস্তাক আহমেদ একে অপরের মধ্যে প্রথমে গালিগালাজ সহ বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে দুপুর ১২টায় উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আশপাশের পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পুলিশ সদস্য প্রদীপ বাজার থেকে তড়িগড়ি করে ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com