বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ সাংবাদিক ফোরামের নির্বাচন ৯ পদে লড়ছেন ১৭ প্রার্থী

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সকাল ১১ টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তারা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ (দৈনিক খোয়াই) ও বর্তমান সাধারণ সম্পাদক শাহ্ মশিউর রহমান কামাল (দৈনিক লোকালয় বার্তা), সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি হেমায়েত আলী খান জাতু (দৈনিক আমার দেশ), বর্তমান সহ-সভাপতি সালাম চৌধুরী (দৈনিক খোয়াই) ও বর্তমান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অপু চৌধুরী (দৈনিক হবিগঞ্জ সমাচার), সাধারণ সম্পাদক পদে বাংলা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের বার্তা সম্পাদক জিয়া উদ্দিন দুলাল ও বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলামিক টিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে এম সাজিদুর রহমান (দৈনিক তরফ বার্তা) ও মোহাম্মদ নুর উদ্দিন (দৈনিক খোয়াই), কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ মোঃ রহমত আলী (এজাহিকাফ টিভি) ও রনু বিশ্বাস (দৈনিক খোয়াই), দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মাওলানা কে. এম. এ ওয়াহাব নাঈমী (দৈনিক মানচিত্র) ও সোহাইল আহমেদ (জনতার এক্সপ্রেস), আইন ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল (দৈনিক স্বদেশ বার্তা) ও আশাহিদ আলী আশা  (দৈনিক স্বদেশ বার্তা), সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে কে. এম. শামছুল হক (দৈনিক ইনকিলাব) ও কাজী মাহমুদুল হক সুজন (দৈনিক খোয়াই)। এদিকে গত ৯ ফেব্র“য়ারী মনোনয়ন পত্র দাখিলের পর ১০ ফেব্র“য়ারী যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ) প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তোফায়েল রেজা সুহেল (দৈনিক যুগান্তর)। এছাড়া আরো ৩টি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হন। তারা হলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ মশিউর রহমান (দৈনিক বর্তমান বাংলা) এবং কার্য নির্বাহী সদস্য পদে রাসেল চৌধুরী (বৈশাখী টিভি) ও প্রদীপ দাশ সাগর (দৈনিক খোয়াই)। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডঃ হুমায়ুন কবির সৈকত (দৈনিক প্রতিদিনের বানী), কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান সভাপতি এম. এ ওয়াহেদ (দৈনিক সমাচার) ও আবুল কালাম আজাদ (দৈনিক যুগান্তর)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com