বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

হবিগঞ্জে বিড়ির উপর শুল্ককর প্রত্যাহার করার দাবিতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিড়ির উপর বৈষম্যমূলক শুল্ককর আরোপ প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ফেডারেশনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিড়ি ফেডারেশনের হবিগঞ্জ জেলা নেতা মোঃ আশরাফ সিদ্দিকী, মতিউর রহমান মাসুদ, আব্দুস শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। বিড়ি কোম্পানীর ফ্যাক্টরীগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ও নদী ভাঙ্গা এলাকায় অবস্থিত। এই বিড়ি শিল্পটি দেশের গ্রাম কেন্দ্রিক হওয়ায় গ্রাম অঞ্চলের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও প্রতিবন্ধী শ্রমিকদের জীবন জীবিকার একমাত্র কর্মস্থল। পক্ষান্তরে সিগারেট ফ্যাক্টরী যন্ত্রচালিত ও বিদেশী মালিক হওয়ায় গ্রামের হতদরিদ্র শ্রমিকরা কাজ পায় না। যুগ যুগ ধরে বিদেশী সিগারেট কোম্পানীগুলো গ্রামাঞ্চলের লাখ লাখ হতদরিদ্র শমিকদের কর্মসংস্থান বন্ধ করে তাদের স্বার্থ রক্ষার ষড়যন্ত্র করে আসছে। কিন্তু অর্থমন্ত্রী অন্যায় ভাবে বিড়ির উপর সিগারেট থেকে বেশি কর আরোপ করেন। যা যুক্তি সংঙ্গত নয়। এছাড়াও অর্থমন্ত্রী সম্প্রতি বিভিন্ন মিডিয়ার বলেছেন, দু’এক বছরের ভিতরে বিড়ি শিল্পকে বিদায় দেয়া হবে। অর্থমন্ত্রীর এমন বক্তব্যে বিড়ি শিল্প ফেডারেশনের নেতৃবৃন্দ বিক্ষোব্ধ হয়ে উঠেন। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের পদত্যাগের দাবি করা হয় এবং বিড়ি শিল্পকে বাচাঁতে শুল্ককর আরোপ না করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com