বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ-বাহুবলে ৭টি স্কুলে নতুন ভবন নির্মাণ হচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’ এর আওতায় ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাতে অগ্রাধিকার ভিত্তিতে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে। অচিরেই এসব ভবনের নির্মাণ শুরু হবে।
স্কুলগুলো হলো-বাহুবল উপজেলার স্নানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্নানঘাট নিদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রউয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নবীগঞ্জ সদর গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবলের নোয়াঐ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বশিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
হাওরাঞ্চলের দুর্গম স্থানে এসব স্কুলে ভবন নির্মাণে বরাদ্দ দেয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমপি কেয়া চৌধুরী।
এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, এমপি হবার পর থেকে নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করে আসছি। জননেত্রীর কাছ থেকে একে একে বরাদ্দ এনে স্থানে স্থানে দিয়েছি। বরাদ্দক্রমে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন চলমান রয়েছে।
তিনি বলেন, আমার কাজই উন্নয়ন করা। তাই বসে থাকতে পারছি না। এবার জননেত্রী সরকারের কাছ থেকে ৭টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নিয়ে আসতে পেরে ভাল লাগছে। তিনি বলেন, যেখানেই প্রয়োজন উন্নয়নের সেখানেই নেত্রীর উপহার হিসেবে উন্নয়ন পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্কুলে শহীদ মিনার নির্মাণে বরাদ্দ প্রদান করছি। একের পর এক শহীদ মিনার নির্মাণ হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com