বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুত্রকে কুপিয়ে হত্যা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পিতার হাতে মাদ্রাসা পড়ূয়া ছেলে খুন হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক পিতা আদম আলী (৬৫)কে আহত অবস্থায় নবীগঞ্জ হাসপাতালে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রবিবার বিকালে উপজেলার সর্দারপুর (লক্ষ্মিপুর) এলাকায়। এদিকে ছেলে খুনের ঘটনায় মা রুপিয়া বেগম বার বার মুর্চা যাচ্ছেন। বাড়িতে পড়েছে কান্নার রুল। পুলিশ হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর (লক্ষ্মিপুর) গ্রামের ৬ ছেলে ও ১ মেয়ে সন্তানেরজনক মৃত বাদশা মিয়ার ছেলে আদম আলী রবিবার বিকালে তার হাফিজিয়া মাদ্রাসায় পড়ূয়া ছেলে এনামুল হক (১৫) কোরআন শরীফ তেলাওয়াত শেষে ঘরে চেয়ারে বসা অবস্থায় মাদ্রাসায় না যাওয়ার অজুহাতে দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পেলে। ফেরাতে গিয়ে পিতাও আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত পিতা-পুত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পিতা আদম আলীকে ভর্তি এবং ছেলে এনামুল হক’কে আশংকা জনক অবস্থায় সিলেট প্রেরন করা হয়। মুমুর্ষ অবস্থায় এনামুল হককে সিলেট নেয়ার পথে সে মৃত্যুর খোলে ঢলে পড়ে। এ খবর টি তাৎক্ষনিকভাবে এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ঘাতক পিতা আদম আলীকে চিকিৎসারত অবস্থায় গ্রেফতার করেছেন। এ ব্যাপারে নিহতের মা রুপিয়া বেগম  ঘাতক স্বামী আদম আলীকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ধৃত ঘাতক আদম আলী বলেন, দীর্ঘদিন ধরে ছেলে এনামুল হক মাদ্রাসায় যায় না। জিজ্ঞাসা করলে হুজুরদের অজুহাত দেয়। ঘটনার দিনও তাকে মাদ্রাসায় যেতে বলি, সে মাদ্রাসায় না গিয়ে বাড়িতে থাকায় তার রাগ হয়। এক পর্যায়ে দা দিয়ে তাকে কুপিয়েছেন। তবে মারা যাবে বুঝতে পারেন নি।
মামলার বাদীনি নিহতের মা ও আসামীর স্ত্রী রুপিয়া বেগম বলেন, ছেলেটি ১৮ পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছে। নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও কামাড়গাঁও হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। গতকাল রবিবার জোহরের নামাজ শেষে ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। বিকাল বেলা চেয়ারে বসা অবস্থায় তার ঘাতক স্বামী দা দিয়ে ছেলেকে কুপিয়েছে। এ সময় পিতার হাতের দা ছুটাতে গিয়ে আদম আলীও আহত হয়। এলাকাবাসী জানান, আদম আলী একজন বদরাগী মানুষ। কথায় কথায় যে কাউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অনেকে ভয়ে তার কাছে যেতে সাহস পায়না।
উল্লেখ্য, প্রায় ৮/১০ বছর পুর্বে উক্ত আদম আলী নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সোহেলুজ্জামান লিপটনকে তার বাড়ির সামনে পেয়ে অজ্ঞাত কারনে দা দিয়ে কুপ দিয়ে তার একটি হাত দ্বিখন্ডিত করে পেলে। উক্ত সোহেলুজ্জামান হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামানের ছোট ভাই। পরে সোহেলুজ্জামানকে লন্ডন পাটিয়ে কৃত্রিম হাত লাগানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com