বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাজাসহ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৭৪১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-নতুন ব্রীজ আঞ্চলিক সড়কের উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাভর্তি প্রাইভেটকারসহ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল রবিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় (ঢাকা মেট্রো-গ-১৯-২৩৯৩) একটি প্রাইভেটকার চুনারুঘাট থেকে নতুন ব্রীজ আসছিল। পুলিশ গাড়িটি বেরিকেট দিয়ে আটকের চেষ্টা করে।
এ সময় গাড়িটি বেরিকেট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটকাতে সক্ষম হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিছড় বাজার গ্রামের জসিম উদ্দিনের পুত্র মাদক বিক্রেতা স¤্রাট আহমেদ (৩০) কে আটক করা হয়। পরে তার দেখানো মতে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com