বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দিশারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দিশারী কেজি এন্ড  হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিশারীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আম্বিয়া সুলতানা শিবলির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র শিক্ষিকা হালিমা আক্তার সুমা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রী রোজা চৌধুরী, শারমিন আক্তার জেরিন, গান পরিবেশন করেন, শিল্পী মানিক মিয়া চৌধুরী ও হ্যাপী আক্তার।
ক্যাপশান ঃ কৃতি ছাত্র নাফিজের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com