শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শহরে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুপ্রিম কোর্ট চত্বর থেকে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ হবিগঞ্জ। সমাবেশে বক্তারা অপসারণকৃত ভাস্কর্য পুনঃস্থাপন করার দাবি জানান। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হুদা চৌধুরী শিবলী, পীযুষ চক্রবর্তী, এডঃ জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ন খান, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, গোলাম সারওয়ার জাহান লিটন, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবির, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, এডঃ কামরুল ইসলাম, আজহারুল ইসলাম মুরাদ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মুসলিম প্রধান রাষ্ট্রসহ সারাবিশ্বেই ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে সাম্প্রদায়িক শক্তির চাপে ভাস্কর্য অপসারণের মাধ্যমে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হল। অবিলম্বে ভাস্কর্য পুনঃস্থাপন করা না হলে অসম্পাদায়িক জনতাকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com