বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউপির ২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ এর হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ১কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সচিব বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ ইলিয়াছ মিয়া, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোঃ সাহেদ আলী সর্দার, বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খান, ইউপি সদস্য মুখলেছুর রহমান, বিএনপি নেতা নুরুল ইসলাম, বড়বাজার প্রাথমিক বিদ্যলায়ের শিক্ষক দীপু চন্দ্র গোপ, ব্যবসায়ী আব্দুল হক, বাহার উদ্দিন, সৈয়দ ফয়সল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত  ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে ইউনিয়নে বসবাসরত প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্য্যকৃত কর পরিশোধসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে শুধুমাত্র সরকারী সহযোগিতার উপর নির্ভরশীল না হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com