বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে হবিগঞ্জ শহরে বিশাল শোডাউন ॥ জনসাধারনের পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই-মোতাচ্ছিরুল

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে ন্যায়নীতি ও সততার সাথে হবিগঞ্জ উপজেলাবাসীর সেবায় আতœনিয়োগ করবো। তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে যদি আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে দলীয় সমর্থন দেয় তাহলে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের নেতৃত্বে -শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমার সর্বোচ্চ ভুমিকা থাকবে। সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দখলমুক্ত করাই হবে আমার নির্বাচনের প্রথম অঙ্গিকার। আমি হবিগঞ্জের জনসাধারনের পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই। আমি বিশ্বাস করি উপজেলাবাসী তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রচার মিছিল শেষে খাঁজা গার্ডেন সিটির সামনে এক পথ সভায় এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে বিশাল মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে খাঁজা গার্ডেন সিটির সামনে এসে শেষ হয়। মিছিলে শতাধিক মোটর সাইকেলসহ ও দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার জনতার অংশ গ্রহনে মোতাচ্ছিরুল ইসলামের নামে শ্লোগানে সারা শহর মূখরিত হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com