সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ বার লাইব্রেরীর ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্ধ

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বার লাইব্রেরী ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। হবিগঞ্জ আইনজীবী সমিতির ২০১৬-১৭ সনের কমিটির সভাপতি এডঃ আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়ার আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ বরাদ্ধ করে। গত ১৪মে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। আইনজীবী সমিতির ভবন নির্মিত হলে জেলার ৫শ আইনজীবীর চেম্বার সংকটের সমাধান হবে। অর্থবরাদ্ধের জন্য সমিতির সভাপতি আব্দুল মোছাব্বির, সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়া, সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান, সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হবিগঞ্জ বার লাইব্রেরী ভবনের নির্মাণ প্ল্যান উপস্থাপন করে বলেন, বৃটিশ আমলে নির্মিত জীর্ণশীর্ণ ভবনে আইনজীবীদের বসার সংকুলান হচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মানে আর্থিক অনুদানের জন্য তখন আশ্বাস দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে জেলা আইনজীবী ভবন নির্মাণে এ অর্থ বরাদ্ধ দেয়া হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com