শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে নমশুদ্র ও দাসপাড়ার লোকজনের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেরাউতিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে নমশুদ্র ও দাসপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় এ সংঘর্ষ হয়।
আহতরা জানান, গতকাল ওই গ্রামের নমশুদ্র ও দাসপাড়ার লোকদের মাঝে ফুটবল খেলা ছিল। খেলার এক পর্যায়ে হ্যান্ডবল হওয়াকে কেন্দ্র করে অধিনায়ক অবিনাশ দাসের সাথে অপর অধিনায়ক পান্না সরকারের বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গুরুতর আহত অবস্থায় গৌরাঙ্গ দাস (৩০), অবিনাশ দাস (১৮) ও প্রণতি দাস (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com