বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের ওসির অপসারণ দাবীতে আওয়ামীলীগের আল্টিমেটাম

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি শনিবারের মাঝে তাকে অপসারণের আল্টিমেটাম দিয়েছে তারা।
বাহুবল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ওসি’র বিরুদ্ধে স্থানীয় আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ ছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। এ ব্যাপারে বুধবার তারা প্রতিবাদ সমাবেশ করে ৭২ ঘণ্টার আল্টিমেটার দেন। এর আগে ১৬ মে মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্তে ওসি মনিরুজ্জামানের অপসারণ চেয়ে মিছিল বের হয়।
বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই জানান, ওসি মনিরুজ্জামানের আচরণে দলের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ৭২ ঘণ্টার মধ্যে কোন প্রতিকার না হলে আরও বড় ধরণের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে ওসি মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিন জানান, আমি ষড়যন্ত্রের শিকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com