বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৪৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ শুক্রবার বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রচার প্রচারণা ও উৎসাহ উদ্দিপনার দিক থেকে জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে এ নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও মোঃ হারুন মিয়া, সহ-সভাপতি পদে মোঃ নুরুল হক, নুরুল আমীন, হারুন রশিদ, মোঃ আব্দুল হান্নান মিয়া, মোঃ দিলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ পদে মোঃ সাহিদুর রহমান ও শাহ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ আলী আকবর, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান সহ সদস্য পদে ৪জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com