সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে স্কুল ছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুলছাত্র সুজাত হত্যাকাণ্ডের প্রতিবাদের ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লারহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাবেক মেম্বার সুজন মিয়া, বশর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মনির মিয়া, ইউপি মহিলা সদস্যা দূর্গা রাণী বৈষ্ণব, ইউপি সদস্য নিতেশ রায়, গুনমনি দাশ, বিশিষ্ট মুরুব্বি আকবর মিয়া, তাহিদ মিয়া, নিহত সুজাতের পিতা অপর মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ মে বুধবার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া (১৬) নিহত হয়। এ হামলায় আহত হন অনন্ত ৬ জন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২৫ জনকে আসামীকে একটি মামলা দায়েরের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com