সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ শহরে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় দুই যুবক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় রুয়েল আহমেদ ও সুমন মিয়া নামে ২ যুবক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ আনন্দ ইলেকট্রনিক্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশার পুত্র তারেকুল ইসলাম পাশা সঙ্গীয়দের নিয়ে বেপরোয়া গতিতে শহরে মোটর সাইকেল চালাচ্ছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সার্কুলেশন ম্যানেজার রুয়েল আহমেদের সাইকেলটিকে রাস্তার উল্টো দিকে গেয়ে ধাক্কা দেয়। এতে রুয়েল আহমেদ ও তার সঙ্গী সুমন মিয়া গুরুত আহত হয়। বেপরোয়া মোটর সাইকেলের রুয়েল আহমেদের মোটর সাইকেলটি ধুমড়ে মুছরে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রুয়েল ও সুমন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে রুয়েল মিয়ার অবস্থা আংশকাজনক।
উল্লেখ্য, শহরে মোটর সাইকেল নিয়ে উঠতি বয়সের কিছু যুবক প্রতিদিনই বেপরোয়াভাবে ঘুরাফেরা করে। এ যেন শহরে মোটর সাইকেল দৌড় প্রতিযোগিতা। তাদের সাইকেলে এক ধরণের শব্দে রাস্তায় আতংক সৃষ্ঠি হয়। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও তারা বার বারই থেকে যায় ধরা ছুয়ার বাইরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com