সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভুল চিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৮৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামে ভুল চিকিৎসায় সপ্তম শ্রেণির ছাত্র আকাশ মিয়ার (১৩) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে স্কুল ছাত্র আকাশ মিয়ার মৃত্যু হয়। নিহত আকাশ ওই গ্রামে ফজলু মিয়ার ছেলে। সে হাজী আফরাজ আলী হাইস্কুলের ছাত্র। এ ঘটনার পর আকাশের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০দিন আগে আকাশ মিয়া দাঁতের ব্যাথা ছটফট করলে স্থানীয় সুতাং বাজারে ডাক্তার বিলাল হোসেনের কাছ গেলে তিনি দাঁত ফেলে দেয়ার পরামর্শ দেন এবং ফেলে দেন। এর পর থেকেই দাঁতের গোড়ায় প্রচন্ড রক্তপাত ও ব্যথা শুরু হয়। এ ঘটনার পর দিন আকাশের বাবা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আকাশ মিয়াকে সিলেট হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে আকাশ মিয়াকে ভর্তি করা হয় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৪-৫ দিন থাকার পর চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট হাসপাতাল থেকে ১৫ মে সোমবার আকাশ মিয়াকে বাড়িতে নিয়ে গেলে মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। আকাশের চাচা আব্দুল মতিন বলেন, আকাশের দাঁতে ব্যথা হলে ডাঃ বিলাল হোসেন ইনজেকশন পুশ করে মোছনা দিয়ে টেনে দাঁত ফেলে দেন। এরপর থেকেই দাঁতের গোড়ায় রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য মুক্তা বেগম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশের দাঁতে ব্যথা হলে ডাঃ বিলাল হোসেন দাঁত ফেলে দেবার পর থেকে দাতের গোড়ায় রক্তক্ষরণ হয়েছে বলে শুনেছি। ডাক্তার বিলাল হোসেনে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আকাশের দাঁত পালাইনি, ব্যথা কমার জন্য ওষুধ দিয়েছি মাত্র। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com