বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের গহরপুরে স্কুল নির্মাণে জমি দান করেছেন মরহুম হাজ্বী আলকাছুর রহমানের উত্তরসুরি

  • আপডেট টাইম বুধবার, ১০ মে, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য এগিয়ে এসেছেন একই গ্রামের মরহুম হাজী আলকাছুর রহমানের উত্তসুরিরা। গহরপুর গ্রামবাসীর বহুল প্রতিক্ষীত প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার জন্য দাতা হিসেবে তারা ৩০ শতক ভূমি প্রদান করেছেন। বিদ্যালয়ের জমির দাতারা জানান, তারা পারিবারিকভাবে ৩০ শতক জমি দান করে এলাকার শিক্ষার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন। গত শুক্রবার বাদ-জুম্মা মরহুম ডিড রাইটার দরছ মিয়ার বাসভবনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিনের সভাপত্বিতে ও ইকবাল আহমেদের পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহরপুর গ্রামের কৃতি সন্তান সিলেট মদন মোহন কলেজের অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশেষ অতিথি ছিলেন একই গ্রামের কৃতি সন্তান নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ সালাম এবং সিলেট ইবনে সিনা মেডিসিন বিভাগের এরিয়া ম্যানাজার মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিপ্তেন্দ্র দাশ, ব্যবসায়ী মহাদেব রায়, ইউসুফ আহমেদ, আবু কায়ছার বুলবুল, আংগুর মিয়া, হাজ্বী আব্দুল কাদির, ধন মিয়া, আব্দুল খালিক, সুমন রায়, রুবেল আহমেদ, মোছাদ্দিক হোসেন, আবিদ মিয়া, মুজিব মিয়া। এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বিয়ান যুবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে স্কুলের জন্য দানকৃত জমি পরিদর্শন করেন সকল অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com