বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বাণিজ্যিক এলাকার শংকরের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮), বানিয়াচং সদরের হাবিব মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৬) ও একই উপজেলার কালিকাপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে হুসাইন আহম্মেদ ওরপে মজু (২৮)।
র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম, উজ্জল ও মজু গতকাল দুপুরের দিকে ১ হাজার পিস ইয়াবা নিয়ে একটি মোটরসাইকেলে করে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার শংকরের মুখ সংলগ্ন উত্তরা ব্যাংকের নিচে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এমন তথ্য দিয়েছে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত। তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। তাদেরকে হবিগঞ্জ সদর থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com