সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইয়াবাসহ আটক শীর্ষ মাদক বিক্রেতা রুবেল ও হান্নানকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান রোড থেকে আটক শীর্ষ দুই মাদক বিক্রেতা রুবেল ও হান্নানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে পুলিশ তাদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই দৌস মোহাম্মদ ও রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাজনগর কবরস্থান এলাকার বাসিন্দা লাল মোহাম্মদের পুত্র আব্দুল হান্নান ওরফে আমি হান্নান (৩৫) ও রাজনগর এলাকার বাসিন্দা মৃত শাহ মহি উদ্দিন মিয়ার পুত্র রুবেল আহমেদ ওরফে বাবা রুবেল (৩০) কে আটক করে। এ সময় রুবেলের দেহ তল্লাশী করে ৩১ পিছ ইয়াবা এবং হান্নানের কাছ থেকে ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায়, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com