সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পৃথিবী বয়স আর ১০০ বছর!

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পৃথিবীর দিন শেষ হয়ে এসেছে। অপেক্ষা আর ১০০ বছরের। সম্প্রতি বিবিসি-তে একটি তথ্যচিত্রে এমনই ভয়ংকর বাণী শোনালেন পদার্থবিদ স্টিফেন হকিং। তার দাবি, যেভাবে আবহাওয়ার বদল ঘটছে তাতে বেশিদিন আর মানুষের বসবাসের যোগ্য থাকবে না পৃথিবী। নতুন পৃথিবীর সন্ধান করতে হবে তাড়াতাড়ি। আবহাওয়ার দ্রুত পরিবর্তন, বায়ুমন্ডলে দূষণ, মহামারী, জনসংখ্যার বিস্ফোরণ-এ সবই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি নতুন পৃথিবীর সন্ধান না পেলে মানুষের অস্তিত্ব আর সৌরমন্ডলে থাকবে না বলেও দাবি করেছেন তিনি।
বিবিসিতে দেখানো এই তথ্যচিত্রে স্টিফেন দেখিয়েছেন, কীভাবে মানুষের নিজেই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও ইতিমধ্যে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানে খোঁজ শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা। সেখানে পাঠানো উপগ্রহ মারফত ছবিতে নদীখাতের ছবি ধরা পড়েছে।
আর এই থেকেই বিজ্ঞানীদের অনুমান, সেখানে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। সেই অনুমান পোক্ত করতে গবেষণা জোর দিয়েছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই সেখানে বসবাসের জন্য পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি পৃথিবী ছেড়ে এবার মঙ্গলই হবে মানুষের নতুন ঠিকানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com