বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লেখক এম এ রব

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, সাহিত্যিক, গবেষক ও লেখক এম এ রব ঢাকার একটি হাসপাতালের আইসিইউ’তে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।
নবীগঞ্জ দিনারপুর দেওপাড়া গ্রামের বাসিন্দা এম এ রব হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান রোডস্থ “রোজ ভিলা’র” নিজ বাসায় গত ২২ এপ্রিল রাতে ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিক হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন ঢাকার গ্রীণ রোডস্থ গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো সার্জন প্রফেসর ওয়াহিদুজ্জামান এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকাবস্থায় ২৭ এপ্রিল অপারেশনের পর আইসিইউ’তে রাখা হয়। বর্তমানে ঐ হাসপাতালের ৫ম তলার আইসিইউ-৮ এ অজ্ঞান অবস্থায় রয়েছেন। গতকাল হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন হবিগঞ্জ সাহিত্যাঙ্গনের মধ্যমনি চিকিৎসাধীন এম এ রব (৬৯) এর খোজখবর নিতে কবি’র একমাত্র ছেলে ড. তানভীর রব শুভ, স্ত্রী আমাতুল নাছিমা রব ও মেয়ে তাসনীম রব লোপার সাথে যোগাযোগ করলে তাঁরা উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com