বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০১৭
  • ৯০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ১৩৫৬/১৮৮ইং এর মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ৬টায় প্রধান কার্যালয় ও আঞ্চলিক কমিটির কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের লাল পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল হতে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। বেলা ১ ঘটিকার সময় জেলা পরিষদ অডিটরিয়ামে মহান মে দিবসের আলোচনা সভা ও সংগঠনের ২০১৬-১৭ইং সনে মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে মৃত্যুদাবি পরিশোধ করা হয়। সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম. সামছুর রহমান ভূইয়া, মটর মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ও আলহাজ্ব জিতু মিয়া।
এতে বক্তব্য রাখেন কাজী মলাই মিয়া, আব্দুজ হাফিজ, দিয়ারিশ মিয়া, সাইদুর রহমান, আলী হোসেন, সাহেদ মিয়া, সাহেব আলী, বেলাল মিয়া, কিম্মত আলী, আহাম্মদ চৌধুরী সায়েদ, লেচু মিয়া, রতন বর্মন, গোলাপ মিয়া, হাজী আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া, মর্তুজ আলী, আবিদুর রহমান, জাহির মিয়া, ফুলজার উদ্দিন, ইয়াওর মিয়া, আব্দুল হাই, তজমুল আলী, জাহির মিয়া, হরিপদ সাহা, আব্দুল মুকিত, মাসুক মিয়া, আব্দুল কাদির প্রমূখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সংগঠনের ১১টি পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির ৩ লাখ ১০ হাজার টাকা তুলে দেন এবং সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com