সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জামেয়া ফারুকীয়া মাদ্রাসার নব-নির্মিত মসজিদের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৬৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী বলেছেন, ইসলামী শিক্ষার প্রসারে কওমী মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার জামেয়া ফারুকীয়া তাজপুর মাদ্রাসার মসজিদে উমর ফারুক (রাঃ) উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক বলেন, দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যারা এ শিক্ষার সাথে সম্পৃক্ত তারা দুনিয়া ও আখেরাতে মর্যাদাশীল। এই মর্যাদাপূর্ণ দ্বীনি শিক্ষার কার্যক্রমকে আরোও এগিয়ে নিতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান। তিনি মসজিদে উমর ফারুক (রাঃ) নির্মাণে মাওলানা শায়খ আবু তাহের ফারুকীর অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, মসজিদ মাদ্রাসার খেদমতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামেয়া ফারুকীয়া তাজপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মসজিদের মুতাওয়াল্লী মাওঃ শায়খ আবু তাহের ফারুকীর পরিচালনায় উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওঃ জমির উদ্দিন, মাওঃ ইমাম উদ্দিন আহমদ, মাওঃ রুহুল আমীন, মুফতী শামসুল ইসলাম সিলেট, মাওঃ আব্দুল মতিন নবীগঞ্জী, মাওঃ নুরুল হক নবীগঞ্জী, মুফতী মুহিবুর রহমান নূরী, মাওঃ শায়খ আব্দুর রকীব হক্কানী, মুফতী আব্দুল হান্নান, মাওঃ নজমুল ইসলাম সাদিক, মাওঃ মুতাহির আহমদ, মাওঃ বাহাউদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান, মাওঃ শামসুল হক সাদী, মাওঃ আব্দুল মালিক চৌধুরী, আলহাজ্ব ফরিদ উল্লা, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওঃ নজরুল ইসলাম, হাফিজ আব্দুল হামিদ, হাফিজ মাওঃ মোঃ মহিউদ্দিন ফয়সল, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ ফজলুর রহমান, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ আবু সালেহ, মাওঃ হাবিবুর রহমান ওয়াদুদ, মাওঃ আফজাল হোসাইন, মাওঃ জাকারিয়া ফুরকানী, মাওঃ সুহাইল আহমদ, মাওঃ এহসানুল হক, হাফিজ বদরুজ্জামান, হুমায়ুন রশীদ চৌধুরী সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। সভায় বিগত বৎসরের হিফজ্ বিভাগে উত্তীর্ণ ১১জন হাফিজকে পাগড়ী প্রদান করা হয়। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com