মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মালিকদের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার শেরপুরে দুই জেলার মিলনস্থলে অবস্থিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ২০১৬ সালে ২৮শে ফেব্র“য়ারী ঘোষণা করা হয়। এর পর থেকেই সরকার কর্তৃক জমি অধিগ্রহণ শেষে ঐ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভূমি মালিকদের অভিযোগ তারা এখনো তাদের জমির ন্যায্য মূল্য পাচ্ছেনা। এতে করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গতকাল সকাল ১০টায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি এ নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর থ্রীমূখি পয়েন্টস্থ থ্রী হক মার্কেটের সামনে উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ইউপি সদস্য ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির সভাপতি মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক বাবু অজয় আচার্য্যরে পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির প্রধান উপদেষ্টা ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, মোঃ আশিক মিয়া, মোঃ আরফান মিয়া, মোঃ রজব আলী, রুমেল আহমদ, ছয়পুর মিয়া, জিতু মিয়া, হুমায়েল আহমেদ, মকবুল হোসেন সহ আরো অনেকই। তাদের দাবী ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ভূমির ন্যায্যমূল্য, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, বেকারত্ব দুরীকরণ, যোগ্যতাভিত্তিক চাকুরী প্রদান, অর্থনৈতিক অঞ্চলে যাবতীয় কর্মকান্ডে ভূমি মালিক পরিবারদের অগ্রাধিকার ভিত্তিক অংশগ্রহণ, মানসম্মত উপায়ে বসবাস করা ও পরিবেশগত হুমকি মোকাবেলা করা সহ এলাকার উন্নয়নে তড়িৎ পদক্ষেপ নেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com