বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগে বাহুবলে ৭ প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালতে ৭ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। দন্ডিতরা হলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (মোটরসাইকেল), আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ) ও আব্দুল হাই (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী এটিএম তামিম (টিউবওয়েল), ইয়াকুত মিয়া (মাইক), আইয়ূব খান (চশমা) ও তারা মিয়া (টিয়া পাখি)। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত বাহুবল বাজারের আদর্শ মিষ্টি ঘরকে এক হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com