বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফুঁসে উঠেছে খোয়াই ঝুঁকিতে প্রতিরক্ষাবাঁধ ॥ বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফুঁসে উঠেছে খোয়াই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু-হু করে পানি বাড়ছে। বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে। রোববার সকাল ১০টায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১টায় পানি বেড়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে প্রতিরক্ষা বাঁধগুলো ঝুকির মধ্যে রয়েছে। এছাড়াও আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খোয়াই তীর পরবর্তী বাসিন্দাদের সর্তক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিরক্ষা বাঁধগুলোতে পাহারাদারসহ আমাদের লোকজন রয়েছেন। এদিকে হাওরগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জমিগুলো পানিতে তলিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com