বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কোর্ট প্রাঙ্গণে কথিত ভূয়া কবিরাজ ম্যাজিশিয়ান খালেকের মজমা পন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণের নিমতলায় তান্ত্রিক জগতের কথিত শিরোমনি ও ভূয়া কবিরাজ ম্যাজিশিয়ান খালেকের মজমা পন্ড করে দিয়েছে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে খালেক ও তার সাঙ্গপাঙ্গ সটকে পড়েছে। দীর্ঘদিন ধরে গোপায়া গ্রামের আব্দুল খালেক (৫৫) তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কোর্ট প্রাঙ্গণে মজমা বসিয়ে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল বিচারপ্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। তার চিৎকার চেচামেচির কারণে আদালতের বিচারকার্যের ব্যাঘাত সৃষ্টি হয়। বিষয়টি বিচারকদের নজরে এলে পুলিশকে অবগত করা হয়। গতকাল সোমবার দুপুরে কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খালেকের মজমা পন্ড করে দেয়া হয়। এ সময় ম্যাজিক দেখানোর সরঞ্জাম ও কিছু ক্যাপসুল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com