বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ মেশিন পুড়িয়ে দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনয়নের পঞ্চাশ মৌজার সুতাং নদী ‘খ’ অংশ থেকে অবৈধভাবে কোয়ারী সিলিকা বালু উত্তোলনের দায়ে ১০ হাজার ঘটফুট বালু জব্দ ও ডিজেল মেশিন পুড়িয়ে দিয়েছে খনিজ মন্ত্রনালয়ের কর্মকর্তারা। গতকাল রোববার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তিন সদস্যে একটি প্রতিনিধি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুতাং নদী ‘খ’ অংশের ইজারা মঞ্জুরীকৃত মেসার্স চকদার এন্টারপ্রাইজের কোয়ারী এলাকার উত্তর পাশে ব্যক্তি মালিকানাধীন ভূমি হতে অবৈধভাবে সিলিকা উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ডিজেলের মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বালু স্থানীয় বদরগাজী বাজারসহ এলাকায় পাচার হয়। পরে বিকেল ৩টায় জব্দকৃত বালু ৫৪ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেণ খনজি সম্পদ উন্নয়ন ব্যুরো উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ, চুনারুঘাট থানার এসআই মোঃ ওমর ফারুক ও সার্ভেয়ার মনিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com