বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ও দেউন্দি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোনালী ফুড এন্ড কনফেকশনারী, কাশফুল ও দুইটি ট্রাক, দুইটি মাইক্রোকে মোট ২১ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম মিঞা ও নাহিদ হাসান খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নতুন ব্রীজে নিষিদ্ধ পলিতিন রাখায় সোনালী ফুড এন্ড কনফেকশনারী ১০ হাজার, কাশফুলকে ৫ হাজার এবং দেউন্দি মোরে গাড়ির বাম্পার না থাকায় দুইটি ট্রাককে ৪ হাজার ও দুইটি মাইক্রোকে ২ হাজার করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসব যানবাহনের মালিকরা অভিযানের কার্যক্রম চলাকালে জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ও একদল পুলিশ উপস্থিত ছিলেন। ওসি মোঃ জসিম উদ্দিন জানান অভিযান চলবে এবং হাইওয়ে থানা থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com