বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৫০৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতীষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ জনতা। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে দুই ঘণ্টারও বেশি সময় ধরে এ অবরোধ চলে। এ সময় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে পুটিজুরী মসজিদ পয়েন্টে ব্যবসায়ী সামসুল ইসলামের সভাপতিত্বে এক পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শেখ মোঃ জসিম মিয়া, আব্দুল আজিদ, তোহেল মিয়া, তাহির মিয়া, ইসলাম উদ্দিন, তোফায়েল আহমেদ, সুমন আহমেদ প্রমুখ। পরে পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন তারা মিয়ার আশ্বাসে দীর্ঘ আড়াই ঘণ্টা পর মহসড়ক থেকে অবরোধ তোলা হয়। তিনি বিদ্যুত কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন এবং আগামী দিনগুলিতে যদি সন্ধ্যার পর লোডশেডিং হয় তাহলে নিজে উপস্থিত থেকে আন্দোলনে সহযোগিতা করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com