বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যোদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ॥ নবীগঞ্জের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাপ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যোদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যোদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা আবুল খায়ের গোলাপকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার লোগাও গ্রামে তাঁর বাড়ি থেকে তাকে হবিগঞ্জ পুলিশ অফিসে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে সরাসরি নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ পুলিশ অফিসে। এলাকায় বিষয়টি জানাজানি হলেও পুলিশ মিডিয়ার কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি রাসেলুর রহমান জানান, আবুল খায়ের গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয়েছে। এখনও গ্রেফতারের সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জুলাই গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে একই উপজেলার নিশাকুড়ি গ্রামের আছকির উল্লাহর ছেলে মো. মানিক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য হবিগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারক। এ প্রেক্ষিতে হবিগঞ্জ ডিবি পুলিশের তৎকালীন ওসি মো. মোক্তাদির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত ২০১৬ সালের ৩১ জানুয়ারি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com