শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পুকড়া গ্রামে এক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ॥ আতংকে পরিবারটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসত ঘরের বেড়া এবং টিনের একটি চাল পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই গ্রামের অরুন দাশের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-রাত ১টার দিকে ঘরে আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের ঘুমন্ত লোকজন জেগে উঠে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে পাড়া প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের একটি বেড়া ও একটি টিনের চাল পুড়ে যায়। পরিবারের লোকজন জানান-ক্ষতি করার উদ্দেশ্যেই পেট্রোল ঢেলে কে বা কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ঘরের পাশেই একটি পেট্রোলের বোতল পাওয়া গেছে বলে পরিবারের লোকজন জানান। এ ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে আতংক দেখা দিয়েছে। এর পর থেকে পরিবারের লোকজন অঘুম রাত কাটাচ্ছে। এ ব্যাপারে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com