বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ময়মনসিংহে ৭ জঙ্গি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকায় সাবেক এমএনএ মরহুম অ্যাড. আনোয়ারুল কাদীর চৌধুরীর বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র আছে বলে জানা গেছে। আটককৃত জঙ্গিদের কাছ থেকে জেহাদি বই, কম্পিউটার ও বিভিন্ন ধরণের ডিভাইজ উদ্ধার করা হয়েছে। এবং তাদের কাছ থেকে ইসলামী আল আরাফা ব্যাংকের চেকের মাধ্যমে ৭০ লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত চারমাস আগে আটককৃত জঙ্গিরা ওই বাসা ভাড়া নেয়। আটককৃত জঙ্গিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com